অরুণাচল বসুকে লেখা অষ্টম পত্র

সুকান্ত ভট্টাচার্য্য

৮ | ১১ | ৪২

অরুণ,

তোর খবর শুনে অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি। আমার পুরো একখানা চিঠি পরে পাঠাচ্ছি। যথাসত্বর তোদের সার্বজনীন কুশল প্রার্থনা করি।[১]

—সু

টিকা ও মন্তব্য

  1. .
    অরুণাচলের বাবার পোস্ট-কার্ডের পিছনের অংশে লেখা এই চিঠিতে অরুণাচলের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত।