অরুণাচল বসুকে লেখা অষ্টাবিংশ পত্র

সুকান্ত ভট্টাচার্য্য

৩।৭।৪৬

অরুণ,

তুই কবে আসছিস? আমার চতুর্দিকে দুর্ভাগ্যের ঝড়। এ-সময় তোর উপস্থিতি আমার পক্ষে নির্ভরযোগ্য হবে। তোর খবর ভাল তো?

আমাদের ঝি চলে গেছে। আসার সময় তুই যে ঝি দিবি বলেছিলি, তাকে আনা চাই-ই। আমার ১৩৫২-র বৈশাখের ‘পরিচয়’ খানাও আনিস। আর সবার খবর ভাল। মা-র খবর কী?

—সুকান্ত