ছায়ানট

বিবাগিনী

কাজী নজরুল ইসলাম

করেছ পথের ভিখারণী মোরে কে গো সুন্দর সন্ন্যাসী?

কোন বিবাগীর মায়া-বনমাঝে বাজে ঘরছাড়া তব বাঁশি?

ওগো সুন্দর সন্ন্যাসী॥

তবপ্রেমরাঙা ভাঙা জোছনা

হেরোশিশির-অশ্রু-লোচনা,

ঐ

চলিয়াছে কাঁদি বরষার নদী গৈরিকরাঙা-বসনা।

ওগো

প্রেম-মহাযোগী, তব প্রেম লাগি নিখিল বিবাগি পরবাসী!

ওগো সুন্দর সন্ন্যাসী॥

মম

একা ঘরে নাথ দেখেছিনু তোমা ক্ষীণ দীপালোকে হীন করি,

হেরি

বাহির আলোকে অনন্তলোকে এ কী রূপ তব মরি মরি!

দিয়াবেদনার পরে বেদনা

নাথএকী এ বিপুল চেতনা

তুমি

জাগালে আমার রোদনে, অন্ধে দেখালে বিশ্ব-দ্যোতনা।

ওগো

নিষ্ঠুর মোর! অশুভ ও-রূপ তাই এত বাজে বুকে আসি।

ওগো সুন্দর সন্ন্যাসী॥

হুগলী
আষাঢ় ১৩৩১